১৬ ফেব্রুয়ারি নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করানোর সম্ভাবনা রয়েছে।

এর আগে ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ইঙ্গিত দিয়েছিলেন যে, পূর্ববর্তী সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান অনুযায়ী এই দায়িত্ব রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিই পালন করবেন। তিনি ব্যাখ্যা করেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে অক্ষম হলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি যার মনোনয়ন দেবেন, তিনিই শপথ গ্রহণ করাবেন।

সংবিধান অনুযায়ী আরও একটি বিধান রয়েছে— রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করাতে না পারলে, প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *