হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে জিডি লাগবে না

ষ্টাফ রিপোর্টার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “হারানো এনআইডি সংগ্রহের জন্য জিডি করার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। পাশাপাশি, এনআইডি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।”

ইসি সূত্রে জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *