ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দলের আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম এই কর্মসূচির নেতৃত্ব দেন।
কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানসহ দেশের বহু ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়েছে। তাই প্রতীকী গুরুত্বের জায়গা থেকে এখান থেকেই এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হলো।”
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন একটি আধিপত্যবিরোধী লড়াই। নতুন উদীয়মান মাফিয়া শক্তির বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের স্বার্থে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করতে হবে।”









