অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। তারা একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর সম্মান জানান।









