দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচটি দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শেরে bangla স্টেডিয়ামে শুরু হয়।
টসের পরই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিসিবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন বিসিবির অন্যান্য পরিচালকও।
জাইমা রহমান বিসিবির সভাপতি পর্যায়ের আসন থেকে খেলা দেখছেন। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাঠে পৌঁছালে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ার পর পাকিস্তান ২ উইকেটে ৫৩ রান করেছিল—শেষ খবর পর্যন্ত এমনটাই জানা গেছে।









