সোনার দাম বেড়ে ভরিতে ১৭২৬৫১ টাকা

ষ্টাফ রিপোর্টার

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

আজ বুধবার (২৭ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৬ জুলাই সোনার দাম কিছুটা কমানো হয়। প্রায় এক মাস পর এখন দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪১ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৭২৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *