সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পদ পরিবর্তন ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান–কে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এ ছাড়া পদাতিক ডিভিশনগুলিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম–কে ৫৫ পদাতিক ডিভিশন থেকে বদলি করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে পাঠানো হয়েছে। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান–কে ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি করা হয়েছে।

এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান–কে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এই রদবদলকে চলমান প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর