সিগারেটের আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে দোকান মালিকসহ ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, দোকানে সিলিন্ডারের বোতল নামানোর সময় এক শ্রমিক সিগারেট ধরালে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। এতে দোকান মালিকসহ উপস্থিত সবাই দগ্ধ হন।

দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *