সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জামায়াতে ইসলামীর

ষ্টাফ রিপোর্টার

ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি দলটি জানিয়েছে, জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া বেসরকারি তথ্যে দেখা যায়, বিএনপি ও তাদের মিত্ররা ১৬৭টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। জামায়াত ও তাদের সহযোগী দলগুলো ৫৯টি আসনে এগিয়ে বা বিজয়ী হয়েছে।

ফেসবুক পোস্টে জামায়াত ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোট প্রদান করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে ফলাফলপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেও দলটি জানায়, কিছু আসনে ১১–দলীয় জোটের প্রার্থীরা অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে ফল ঘোষণায় অসংগতি, তথ্য গড়মিল, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের আচরণ—এসব বিষয় ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

বিবৃতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলা হয়, জোটের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পোস্টে আরও উল্লেখ করা হয়, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য জামায়াতের সংগ্রাম অব্যাহত থাকবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *