শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুর প্রতিনিধি

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে মাওলানা রেজাউল করিম নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। বিষয়টি শেরপুর-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জনতার মুখোমুখি’ শীর্ষক ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরু হলে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ধারাবাহিক ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রেজাউল করিম গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর