শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দফায় বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশি–বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপিদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে দলের সিদ্ধান্ত তুলে ধরেন। শপথ শেষে এমপিরা শপথপত্রে স্বাক্ষর করেন।

সূচি অনুযায়ী, শপথগ্রহণ শেষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে। পরে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ আয়োজনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর