লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছাবেন এবং ইনশাআল্লাহ শিগগিরই তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, নির্ধারিত সময়েই ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। সিলেট হয়ে ফ্লাইটটি সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভালো রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর