র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন

ষ্টাফ রিপোর্টার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর শীর্ষপদে রদবদল করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *