রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াক আউট

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বক্তব্য চলাকালে ওয়াক আউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টা ৪০ মিনিটে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এর আগে ১১-দলীয় জোটের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান, যেখানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট আগে থেকেই বর্তমান রাষ্ট্রপতির ভাষণ সংসদে উপস্থাপন করা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। সংসদের কোনো ইস্যুতে অসন্তোষ প্রকাশ করতে ইচ্ছাকৃতভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করাকে ওয়াক আউট হিসেবে বিবেচনা করা হয়।

এদিন সকালে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ জাতীয় সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকার হিসেবে প্রথমে শপথ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং পরে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন কায়সার কামাল। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *