নির্বাচনী ইশতেহার ঘোষণা

রাষ্ট্রক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আদর্শচ্যুতি হয়নি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ নতুন ইতিহাসের সূচনা হলো এবং নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তারেক রহমানের নেতৃত্বে জাতি একটি নতুন বার্তা পাবে।

অনুষ্ঠানে ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহারে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর