রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের খোলা গর্তে পড়ে মেজবাহ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অসাবধানতাবশত বাড়ির পাশে থাকা খোলা নলকূপের গর্তে পড়ে যায় মেজবাহ। তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে রাত ৮টার দিকে শিশুটিকে বের করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, নলকূপের খোলা গর্ত থেকে উদ্ধার করা শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর