যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইসরায়েলও যোগ দিয়েছে। আলোচনার এই সময়কালে তারা বিমান হামলা স্থগিত রাখতেও সম্মত হয়েছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইসরায়েলের এই সিদ্ধান্ত এসেছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, পারস্পরিক যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে। তবে শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার দাবি জানায়।
সময়সীমা শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে ইসরায়েলের এ সিদ্ধান্ত আসে, যা তীব্র উত্তেজনার মধ্যেও কূটনীতিতে সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।









