ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবর সরাসরি অস্বীকার করেন।
আলজাজিরার তথ্যে জানা যায়, ওমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে দাবি উঠলেও লারিজানি তা নাকচ করে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না।
আরেক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তার মতে, মধ্যপ্রাচ্যকে ভ্রান্ত ধারণা ছড়িয়ে অস্থিতিশীল করে তোলা হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে বাস্তবে ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপান্তর করা হয়েছে এবং মার্কিন সেনাদের ইসরায়েলের স্বার্থে বলি দেওয়া হচ্ছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে তিনজন মার্কিন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।









