মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমকর্মীদের কাজের সুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

এর আগে রোববার নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায়। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা চিঠি সারা দেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছিল।

চিঠিতে বলা হয়েছিল, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার ও ভিডিপির মধ্যে কেবল ‘নির্বাচন সুরক্ষা–২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্য কারও মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *