মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু

মুন্সীগঞ্জের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

কারাবন্দি অবস্থায় মারা গেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০)। আজ বোরবার (২৭ জুলাই) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫/৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

মুন্সীগঞ্জ কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

নান্নুর তিন কন্যা রয়েছেন, দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর