ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সফল করতে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে থেকেই তারা শাহবাগ এলাকায় সমবেত হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অংশগ্রহণকারীদের ভিড়।
নেতাকর্মীরা শাহবাগ মোড়ের একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—
‘আমার ভাই কবরে—খুনি কেন বাহিরে’, ‘ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী—আজাদী’, ‘আমরা সবাই হাদী হবো—যুগে যুগে লড়ে যাবো’, ‘লাল-সবুজের পতাকায়—হাদি তোমায় দেখা যায়’ ইত্যাদি।
শাহবাগ মোড়ের আশপাশে বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে থাকায় এলাকায় উত্তেজনা ও চাপা উদ্বেগ বিরাজ করছে।









