মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে ইজিবাইকসহ ৬ জন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে ঢাকামুখী সার্বিক পরিবহনের একটি বাস ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে বিভিন্ন স্থানীয় হাসপাতালে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর