আজ মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণা শুরু: ইসি সচিব

ষ্টাফ রিপোর্টার

আজ বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ২১ জানুয়ারি মধ্যরাত থেকে আগামী ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর