ভোলা প্রেসক্লাবের নির্বাচনে নজরুল হক অনু সভাপতি এবং নাসির লিটন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার ভোলা প্রেসক্লাবে দীর্ঘদিন পর ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী কমিটির ১১ টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং অর্থ সম্পাদক এই ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সহসভাপতি পদে মো. সোলায়মান, যুগ্ম সম্পাদক পদে কামরুল ইসলাম এবং অর্থ সম্পাদক পদে ফয়জুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে মোতাসিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর দিকে সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক এবং নির্বাহী সম্পাদক -২ পদে কেউ মনোনয়নপত্র ক্রয় না করায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
নব নির্বাচিত এই কমিটি আগামী ২০২৬-২০২৭ দুই বছর দায়িত্ব পালন করবে। দীর্ঘদিন পর অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় ক্লাবের আহ্বায়ক কমিটি এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ ভোটাররা।









