ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নিরব (২)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, রোববার দিবাগত রাত কিংবা সোমবার ভোরে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর