ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে দুই বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি ও ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আটক ব্যক্তিরা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাদের নাম-পরিচয় যাচাই শেষে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।









