ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

খুব শিগগিরই ভারতীয় ভিসা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করতে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং বিষয়টি অগ্রসর হচ্ছে। শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথায় এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, যাতে দেশের মানুষ নির্বিঘ্নে ভারতে যেতে পারেন।

সেদিন উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান প্রদান করেন তিনি। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *