বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে দেশের রাজনীতিতে আর কোনো স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তারেক রহমান আনুষ্ঠানিক বক্তব্য প্রদান শুরু করেন। তিনি নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা—এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরছেন।









