ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেটরে পা ঢুকে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নৌকার জেনারেটরের ইঞ্জিনে পা ঢুকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জরিনার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার পূর্ব কৈলাগ ইউনিয়নে। তিনি খরমপুর কেল্লা শাহ মাজারের ওরসে অংশ নিয়েছিলেন। তিনি ওই মাজারের ভক্ত। তার

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বৃহস্পতিবার ছিল আখাউড়া খরমপুর ওরসের আখেরি মোনাজাত। এদিন বিকেলে জরিনা তার ছেলে সুমন ইসলামকে নিয়ে নৌকায় অন্যান্যদের সঙ্গে মাজারের যান। রাত ১১টার দিকে মাজার এলাকায় নৌকায় অবস্থান করার সময় অসাবধানতাবশত জেনারেটরের বেল্টে পা পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর