মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে জেরুজালেম পোস্ট। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র পদেও দায়িত্বে ছিলেন তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর–পূর্ব তেহরানের নার্নাকে তাঁর বাসভবনে হামলার সময় তিনি ছাড়াও কয়েকজন দেহরক্ষী নিহত হন।
তবে এ ঘটনার কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরান কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।








