বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় ইসি ভবনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়।

এর আগে ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা এ ব্রিফিংয়ে অংশ নেবেন।

ইসি সূত্র জানায়, নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্র নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হচ্ছে।

বৈঠকে নির্বাচনি পরিবেশ স্বচ্ছ, নিরপেক্ষ ও নিরাপদ রাখতে প্রতিটি স্তরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর