বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র রূপ নিয়েছে। মার্কিন মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ ভাগে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির মুখপাত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ১২ জন রয়েছে। পাশাপাশি বিক্ষোভ শুরুর পর থেকে ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এইচআরএএনএ বলছে, সাম্প্রতিক আপডেটে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সিএনএন স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। ইরানে চলমান ইন্টারনেট নিষেধাজ্ঞার কারণে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া বিবৃতিতে ইরানের এক কর্মকর্তা জানান, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। চলমান অস্থিরতা শুরুর পর এটিই ছিল তেহরানের পক্ষ থেকে প্রকাশিত প্রথম বড় ধরনের মৃত্যুর সংখ্যা।

ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারীদের একটি অংশ ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত ছিল এবং তাদের কারণেই এ প্রাণহানি ঘটেছে। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা সদস্য—সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর