বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ষ্টাফ রিপোর্টার

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রিটটি দায়ের করেন। রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।

নাহিদ ইসলামের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অ্যাডভোকেট মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এদিকে ড. কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর