বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্বর্ণ গলি এলাকায় হওয়া এ সংঘর্ষে কয়েকজন আহত হন।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জিপিও লিংক রোডের দুই পাশে থাকা হকারদের উচ্ছেদ করে। কিন্তু পরদিনই হকাররা পুনরায় দোকান বসালে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও উত্তেজিত উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পল্টন মডেল থানার ওসি মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকা নিরাপদ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *