বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কতা প্রকাশ করে দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ভ্রমণ পরিকল্পনা অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। এফসিডিও জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করাই উত্তম।

এছাড়া পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অত্যাবশ্যকীয় কারণ ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। কারণ হিসেবে তারা জানিয়েছে, এসব অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক ঘটনার খবর নিয়মিত পাওয়া যায়।

বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে এফসিডিও উল্লেখ করে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকি বেড়েছে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সমাবেশ, প্রচারণাস্থল কিংবা ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিজেদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্যের নাগরিকদের ভিড়পূর্ণ এলাকা ও সংবেদনশীল স্থান এড়িয়ে চলতে, চারপাশ সম্পর্কে সচেতন থাকতে এবং ভ্রমণ পরিকল্পনা করার সময় বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও আরও জানিয়েছে, তাদের নির্দেশনার বাইরে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বিমা বাতিল হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর