বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাচ্ছেন মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের দায়িত্ব গ্রহণ করবেন। বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি জানা গেছে।
মোস্তাকুর রহমান গত বছরের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে উন্নীত হন। এর আগে তিনি বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।









