বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সোমবার সকালে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের যাচাইকৃত সামাজিক মাধ্যম পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলকভাবে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল, তাদের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।
দূতাবাস আরও জানায়, এ স্থগিতাদেশ সফর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা চাইলে অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, তবে ভিসা ইস্যু আপাতত বন্ধ থাকবে।









