বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে: সিইসি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সকাল থেকে দুটি আসনেই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে।

এসময় তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে আরও কার্যকর করতে শিগগিরই সরকারের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে এবং আইন পরিবর্তনের বিষয়ে কমিশন এখনো অপেক্ষায় আছে।

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠানো নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গে সিইসি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে কোনো বক্তব্য দিতে চান না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *