ফুল নিয়ে জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার সন্ধ্যায় জামায়াত আমির শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাঁর বাসায় যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে প্রবেশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় জয় অর্জন করেছে, অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে জামায়াতে ইসলামীও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এ প্রেক্ষাপটে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে দুই দলের নেতারা জানিয়েছেন।

সাক্ষাৎ শেষে রাত ৭টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়ি বাসা থেকে বের হয়ে যায়।

এর কিছুক্ষণ পর, রাত আটটার দিকে বিএনপির চেয়ারম্যান নাহিদ ইসলাম–এর বাসায়ও সৌজন্য সাক্ষাতে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *