ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক পেলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে তিনি তার নির্বাচনী প্রতীক গ্রহণ করেন।

প্রতীক পাওয়ার পর তাসনিম জারা বলেন, সাম্প্রতিক দিনগুলোতে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার সময় প্রায় সবাই জানতে চেয়েছেন—তার নির্বাচনী মার্কা কী হবে। তিনি বলেন, “আজ আমরা সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পেলাম। ব্যালটে আমাকে ফুটবল প্রতীকে খুঁজে পাবেন ভোটাররা।”

তিনি আরও জানান, আগামীকাল থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ভবিষ্যতের রাজনীতি গড়ে তোলাই তার লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সমর্থন, দোয়া ও শুভকামনা কামনা করেন ঢাকা-৯-এর সকল ভোটারের কাছে।

এদিকে, প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, “সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর