ফিলিস্তিন রাষ্ট্রকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

আজাদ নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আজই দিতে পারে যুক্তরাজ্য। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে গত জুলাইয়ে স্টারমার প্রশাসন জানায়, সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসবে। দীর্ঘদিনের দ্বিধা-দ্বন্দ্ব ও কূটনৈতিক টানাপোড়েনের পর যুক্তরাজ্যের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ইসরাইল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী না হয়, তবে যুক্তরাজ্য নিজেদের অবস্থান পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

তবে যুক্তরাজ্যের এমন নীতি পরিবর্তনের তীব্র সমালোচনা করেছে ইসরাইল। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবার এবং দেশটির রক্ষণশীল মহলও। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের উদ্যোগকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল’ বলে মন্তব্য করেছিলেন।

যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর