প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দুই মামলার রায় ঘোষণা করেন। আদালত সব আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। অন্য আসামিদের মধ্যে একজনকে এক বছর এবং বাকিদের পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। শুধু রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমকে দুটি মামলায় পৃথকভাবে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা, টিউলিপ এবং বর্তমানে কারাগারে থাকা খুরশীদকে দুই মামলায় এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস করে মোট ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুই মামলায় ১৪ জন আসামি থাকলেও আজমিনা সিদ্দিকের মামলায় আরও তিনজন এবং রাদওয়ান মুজিবের মামলায় অতিরিক্ত তিনজনকে আসামি করা হয়েছে। এর আগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির চার মামলায় শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একটি মামলায় শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তা গোপন করেন, যা প্লট বরাদ্দ প্রক্রিয়ায় আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘনের শামিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করেন এবং যোগসাজশে নিজেদের বা অন্যকে সুবিধা দিতে পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে ১০ কাঠার প্লট বরাদ্দ নিশ্চিত করেন। আদালত রায় ঘোষণার জন্য ১৩ ও ১৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন, যা আজ ঘোষণা করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর