প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ

ষ্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক চলছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৫ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে। এরপর শুরু হয় বৈঠক।

প্রতিনিধিদলে নাহিদ ইসলামের সঙ্গে আরও রয়েছেন— দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন, আইনি সহায়তা উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

এর আগে দুপুরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

দলটি জানিয়েছে, বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে এনসিপি প্রতিনিধিদল।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা, যারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে পক্ষপাতের অভিযোগ তোলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর