প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির ইফতার মাহফিলে অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে ইফতারের দাওয়াতপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি জানান, রমজান উপলক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারির ইফতার অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতেই তাদের এই সৌজন্য সাক্ষাৎ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। জামায়াতের আমির প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও কন্যাসহ অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ করেছেন। দাওয়াতপত্রও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর