পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

ষ্টাফ রিপোর্টার

সরকার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করে।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা। তার জন্ম বাগেরহাট। রাজনৈতিক কারণে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময় প্রথমে তিনি চাকরি হারান এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

পরবর্তীতে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় তিনি আবার চাকরিতে ফিরে আসেন। দায়িত্বে ফেরার পর সুপার নিউমারারি পদে থেকে তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর গত বছরের এগারো আগস্ট তিনি অতিরিক্ত মহাপরিদর্শক পদে উন্নীত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর