পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

পদোন্নতিপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো দাপ্তরিক কাজ শুরু করেন তিনি। ওই সময়ই এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

র‌্যাঙ্ক ব্যাজ প্রাপ্ত দুই কর্মকর্তা হলেন—লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দাপ্তরিক সফরের বিশেষ অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে দুই পদোন্নতিপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাঁধে তাদের নতুন পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি তাদের সাফল্য কামনা করে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর এ কার্যক্রমকে নতুন সরকারের অধীনে সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *