সরকারি চাকরিজীবীদের ভাতা

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোট প্রদান ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের জন্য ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনকালীন ছুটি থাকবে।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে শিল্পাঞ্চলে কর্মরতদের ছুটি হবে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এ বর্ণিত ক্ষমতাবলে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর