নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিকেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এর বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দলটি নির্বাচনের সামগ্রিক প্রেক্ষাপট ও ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোটের সমীকরণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *