আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল উইপেন (মরণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এতে জানানো হয়, নির্বাচনের সময় রাজধানীসহ আশপাশের জেলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।
এছাড়া যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবির হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।









