নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর